সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Online Forex Trading / Dealing এর মাধ্যমে মুনাফার
প্রলোভনে বৈদেশিক মুদ্রার অবৈধ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকুন

সম্প্রতি বৈদেশিক মুদ্রার অবৈধ Online trading / dealing এর মাধ্যমে মুনাফার প্রলোভন দেখানো কিছু প্রতারণা বিভিন্ন website ও facebook এর মতো সামাজিক যোগাযোগের মাধ্যম এমনকি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণেও লক্ষ্য করা যাচ্ছে।

Foreign Exchange Regulation Act, 1947 মোতাবেক বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী অনুমোদিত ডিলার / মানি চেঞ্জার ছাড়া অন্য কোন ব্যক্তি / প্রতিষ্ঠানের অনলাইনে বা অন্যান্য মাধ্যমে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় বেআইনি ও দণ্ডযোগ্য অপরাধ।

এ প্রেক্ষিতে বৈদেশিক মুদ্রার এ ধরনের অবৈধ ক্রয়-বিক্রয়ের প্রলোভনমূলক বিজ্ঞপ্তি দ্বারা আকৃষ্ট না হওয়ার জন্য এবং বিজ্ঞাপন প্রচারে সহায়ক ভূমিকা না নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেয়া যাচ্ছে।

Exchange Rates

Mon, Jun 08, 2026 07:25 AM

Currency Buying Selling
USD 120.20 122.22
EUR 110.20 112.50
View complete list
Font size
+ -

Text Space/Line Height
+ +